| 11.03.2010 | 10:00 UTC
বসতি নির্মাণে ইসরায়েলের নিন্দায় যোগ দিল জার্মানি ও ব্রাজিল
অধিকৃত আরব পূর্ব জেরুজালেমে বসতি সম্প্রসারণের ইসরায়েলি ঘোষণার নিন্দা জানিয়েছেন জার্মানি এবং ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীরা৷ ব্রাজিল সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রপতি জো বাইডেনের সফরের সময়ে ইসরায়েলের এ ঘোষণা ‘ভুল সময়ে ভুল পদক্ষেপ'৷ একই সময়ে তাঁর ব্রাজিলীয় মিত্র পররাষ্ট্রমন্ত্রী চেলসো আমোরিম বলেছেন, ইসরায়েলের এ সিদ্ধান্তে গভীরভাবে ব্যথিত হয়েছে ব্রাজিল৷ অবশ্য ইতোমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন৷ ওদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আরব লীগ নেতাদের আহ্বানে সাড়া দিয়ে বলেছেন, ইসরায়েল সিদ্ধান্ত পরিবর্তন না করলে শান্তি আলোচনায় যোগ দেবেন না৷

